করোনাভাইরাস: গ্রাহকদের জন্য টোল ফ্রি নম্বর চালু করলো বাংলালিংক

১০ মার্চ, ২০২০ ১৩:৫৩  
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত তথ্যসেবায় ১২টি হটলাইন নম্বর চালু করেছে বাংলালিংক। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) জন্য বরাদ্দকৃত এই নম্বরগুলোতে চালু করা হয়েছে বিনামূল্যে কল করার সুবিধা। হটলাইন নম্বরগুলো হলো- ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নম্বরগুলোতে সকল বাংলালিংক গ্রাহক বিনামূল্যে কল করতে পারবেন বলে জানিয়েছেন বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস। তিনি আরো জানান, এছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের আইভিআর ভিত্তিক সার্ভে ব্যবস্থার উন্নয়নে আইইডিসিআর-কে সহায়তা করছে বাংলালিংক।